শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ

ফটোকার্ড

ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৪ জানুয়ারি)।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, দোয়া মাহফিলে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ দলটির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

শায়রুল কবির খান জানান, শুক্রবার সকাল ১০ টায় বনানী করবস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে কোরআন তেলাওয়াত করা হবে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়াও শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

যুক্তরাজ্যের লন্ডন বিএনপিও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে। লন্ডনের স্থানীয় সময় বাদ আসর ব্রিকলেন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শায়রুল কবীর খান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি কোকো কুয়ালালামপুরে মারা যান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০