মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আসাদকে জবাবদিহি করতে হবে :বাইডেন

আন্তর্জাতিক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাশারের ক্ষমতাচ্যুত হওয়াকে দেশটির রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করে বাউডেন বলেছেন, দেশ পুনর্গঠনে সিরীয় নাগরিকদের ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে বলে উল্লেখ করেছেন।

রোববার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠিগুলোর জোট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থানের বিরুদ্ধেসর্বদা সজাগ থাকতে হবে।

জঙ্গি গ্রুপগুলো ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হোয়াইট হাউসে বক্তব্যদানকালে বাইডেন বলেছেন,সিরীয় সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে চলা গৃহযুদ্ধের ভোগান্তিতে থাকা জনগণের জন্য এই বিজয় একটি ঐতিহাসিক মুহুর্ত।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট বাশারের পরিণতি কী হওয়া উচিত?

জবাবে বাইডেন বলেছেন,‘আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।’

গতকাল রোববার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১