শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :  সিরাজগঞ্জে বাংলা  নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। 

সোমবার ( ১৩ এপ্রিল ২০২৬) বিকলে ৩ টায় সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, , ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের  আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। আমাদের সকলের  মধ্যে জাতিসত্তা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকে  ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ। “নববর্ষ উদযাপন শুধু আনন্দের নয়, আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে একাত্ম হওয়ার সুযোগ এনে দেয়। এই আয়োজন আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।” শুধু উৎসব উদযাপন নয়, এই আয়োজনের মধ্যে একতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় উপস্থিত ছিলেন,  ইসলানিক ফাউন্ডশনের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার  মো:আনোয়ার হোসেন,  জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো তরিকুল ইসলাম প্রমূখ।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০