শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে ঈদুল আযহার নামায আদায় ও শুভেচ্ছা বিনিময় করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :

সারা দেশের ন্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সিরাজগঞ্জেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে অংশ নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সমাজসেবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের জামাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ উস সাঈদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ঈদগাহ মাঠের সার্বিক দায়িত্বে নিয়োজিত ও মাঠ সাজসজ্জা প্রস্তুতি কমিটির আহ্বায়ক খ. ম. রকিবুল হাসান রতন, মুন্না খন্দকার, ইসলামিয়া সরকারি কলেজের মুয়াজ্জিন হাফেজ মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল মজিদ, সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট) প্রমুখ।

জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন সিরাজী। মোনাজাতে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি এবং মানবতার কল্যাণে মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন।

ঈদের নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ছোট-বড়, তরুণ-প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে সমবেত হন। মুসল্লিদের সুবিধার্থে মাঠে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন ও প্রস্তুতিমূলক কাজ সুচারুভাবে সম্পন্ন করেন আয়োজকদের দায়িত্বশীল সদস্যরা।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি বছরের মতো এবারও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে ঈদের জামাত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ  বিভিন্ন ঈদগাহ ময়দানেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে মালশাপাড়া কবরস্থান ঈদগাহ ময়দান, রহমতগঞ্জ কবরস্থান ঈদগাহ ময়দান এবং আমলাপাড়া ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০