শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টাঙ্গাইলে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত

Download Photocard


!সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) সকালে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
ব্রিফিংয়ে ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যমুনা সেতু মহাসড়ক এবং জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
তিনি বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে বসা পশুর হাটগুলো যেন কোনোভাবেই যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ।
এ সময় জেলার সকল সার্কেল কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জগণ এবং ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০