শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী

ফটোকার্ড

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসািচব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি’র পক্ষ থেকে সব-সময়ই ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখানো হয়েছে।

‘এ উদারতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করছে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা-পরবর্তী সময়ে এ দলটিকে (জামায়াতে ইসলামী) নিষিদ্ধ ঘোষণা করলেও বিএনপি তাতে সায় দেয়নি বরং ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি।’

রুহুল কবির রিজভী আজ বুধবার সন্ধ্যার আগে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর-বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তাহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ সামসুর রহমান।

অন্যান্যের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ আলী, সদস্যসচিব মামুন-অর-রশিদ ও বাগমারা বিএনপি’র সদস্যসচিব কামাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রিজভী বলেন, ‘আশির দশকে স্বৈরাশাসক এরশাদের বিরুদ্ধে আমরা সব দল মিলে একসঙ্গে আন্দোলন করেছিলাম। ওই সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আন্দোলনরত অন্যান্য দলের নেতা-নেত্রীদেরও কথা ছিল, এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে, মুনাফেক জামায়াত কথা রাখেনি, তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সে-সময় নির্বাচনে যায়।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগের সময় মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলেই হতে হয়েছে গুম অথবা খুন। আয়নাঘর তৈরি করে বিরোধী নেতা-কর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। মামলা দিয়েও হয়রানি করা হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের একটি ছাত্রসংগঠন আছে, যার আত্মপ্রকাশ হয়েছে রগ কাটার মাধ্যমে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময়, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্যসচিব মামুন অর রশিদ ‘জামায়াত-শিবিরের’ সমালোচনা করে তাদের ‘বেইমান’ হিসেবে আখ্যায়িত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০