শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় উধুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

মো. মোকলেসুর রহমান মামুন : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আনন্দঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সবুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, সকল শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সাবলীল বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন অনুষ্ঠানে আনন্দ এবং আবেগ যোগ করেছে।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম সবুজ বলেন, আমি নিজেও এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজকের এই সাফল্য আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফল। প্রতিটি শিক্ষার্থী যে দক্ষতা অর্জন করছে, তা সত্যিই প্রশংসনীয়। সেই কারণে উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন ‘মডেল বিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০