শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

উল্লাপাড়ায় কৃষকের জমিতে ব্রি-ধান ১০৮ জাতের উচ্চ ফলনশীল নমুনা শস্য কর্তন উদ্বোধন 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ   উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় নাইমুড়ী ব্লকে  কৃষকের জমিতে ব্রি-ধান ১০৮ জাতের উচ্চ ফলনশীল  নমুনা শস্য কর্তন উদ্বোধন  করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজন, 

রবিবার (২৬এপ্রিল ২০২৬) সকালে উপজেলার সলঙ্গার নাইমুড়ী ব্লকে গোঁজা গ্রামের কৃষক তারা মিয়া’র জমিতে ব্রি-ধান-১০৮ জাতের বোরো ধানের নমুনা শস্য  কর্তন উদ্বোধন  করেন,  প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ তিনি বলেন, এ জমিতে ব্রি-ধান ১০৮ জাতের বোরো ধান খুব ভালো ফলন হয়েছে।উন্নত জাতের ধানচাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ করতে এধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের  উপপরিচালক কৃষিবিদ এ,কে,এম,মনজুরে মাওলা তিনি বলেন, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে  পরামর্শ দেওয়া হয়। সরকারের দেওয়া প্রণোদনা বীজ ও রাসায়নিক দেওয়া হয় এবং  কৃষকেরা তা  সঠিকভাবে জমিতে রোপন করে পরিচর্যা করে কৃষি অফিস তা মনিটরিং করায় এবার পুরো জেলায় ভালো ফলন হয়েছে। 

এসময়ে  স্বাগত বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী তিনি বলেন, ব্রি-ধান-১০৮ একটি উচ্চ ফলনশীল আধুনিক জাত। এ ধরনের উন্নত জাত ধান চাষে কৃষকদের উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের সারসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে। জমিতে বা মাঠে  নিয়মিত পরিচর্যা ও তদারকির ফলে ভালো ফলন হয়। কৃষক তারা মিয়া বলেন, এবার জমিতে ব্রি-ধান-১০৮ চাষ করে পরিচর্যা করে ভালো ফলনের জন্য কৃষিবিভাগের দেওয়া বীজ রাসায়নিক সার ও পরামর্শে চাষাবাদ ভালো হয়েছে। আবহাওয়া অনূকূল থাকায় ভালো উৎপাদন হয়েছে  লাভবান। 

এসময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন,  উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম, হারুনার রশিদ, মোঃ সোহেল রানা সহ অন্যান্যরা স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০