শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসান ইমাম খান ও তার সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ উল্লাপাড়ায় জহুরা  -মহিউদ্দীন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার হাসান ইমাম খান ও তাঁর সহধর্মিণী মরহুমা সালেহা হাসান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টায় উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছায় অবস্থিত জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন সদস্য এ্যাড. সিমকী ইমাম খান।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ও পরিচালনা করেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এ্যাড.সিমকী ইমাম খান বলেন, আমার বাবা নারী শিক্ষার উন্নয়নের কথা ভেবে ও নারীদের মানবসম্পদে গড়ে তোলার জন্য আমার দাদা দাদীর নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন।
প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখছেন এই বিদ্যালয়টি। তিনি আরও বলেন, বিগত সতেরো বছরে এই প্রতিষ্ঠান টি ধ্বংস করার সব আয়োজন করা হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর এই প্রতিষ্ঠান টি আবার ঘুরে দাড়িয়েছে এবং সামনে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আরো সঠিক প্রদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।

এসময় জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমা পারভীন, ছাইদুল ইসলাম, জীবন নাহার পারভীন,মজনু মিয়া,আমির হোসেন, আব্দুল লতিফ সরকার, নাছিম উদ্দিন, মিথুন রানা,আরাফাত খন্দকারসহ কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ ইঞ্জিনিয়ার হাসান ইমাম খান ও তার সহধর্মিণী মরহুমা সালেহা হাসান এর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) মাওলানা মোঃ শামচুল হক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০