শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় জামায়াতের কর্মীসভায় ছাত্রলীগ নেতা,ফেসবুকে ভাইরাল

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মীসভায় নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার উপস্থিতি দেখা গেছে। পরে ওই সভার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ছবিটি ছড়িয়ে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন। সেই অনুষ্ঠানে অতিথিদের পাশেই দেখতে পাওয়া যায় উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনকে। তিনি বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। 

অভিযোগ উঠেছে, জাকারিয়া হোসেন ৫ আগস্ট সরকার পতনের পর দল পরিবর্তন করে জামায়াতের লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। নিষিদ্ধ সংগঠনের এই নেতা শিবিরে যোগদান করল কি-না এমন প্রশ্ন স্থানীয়দের। 

তবে আগে ছাত্রলীগ করলেও বর্তমানে ‘সংগঠনে নেই’ দাবি করে অভিযুক্ত জাকারিয়া হোসেন বলেন, আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর রোকন ও পল্টন থানার কর্মপরিষদের সদস্য। বাবা ঈদে বাড়িতে এসে আমাকে জামায়াতের কর্মীসভায় নিয়ে গিয়েছিল। আমি শিবিরে যোগ দিইনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার। সেই কমিটিতে জাকারিয়া হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। জাকারিয়া বিগত সময়ে ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গে তার বেশ সখ্যতা ছিল বলে জানা গেছে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা জাকারিয়া সেই সভায় উপস্থিত ছিলেন। তবে তিনি দলে যোগদান করেননি।(সুত্র-ইত্তেফাক)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০