সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

উল্লাপাড়ায় ডাচবাংলা ব্যাংক এজেন্টের ২৮ লক্ষ টাকা ছিনতাই  

উল্লাপাড়া প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ–বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বরর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়েছিল অপহরণকারীরা।

অপহৃতরা হলেন– উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

ডাচ–বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, ‘ঘটনার সময় একটি ব্যাগে করে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে তার কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’

মীর বাবু আরও বলেন, মোটরসাইকেলটি রাস্তার পাশেই পড়ে ছিল। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে জানিয়েছি।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা ঘটনার তদন্ত শুরু করি। ডাচ–বাংলা ব্যাংকের অপহৃত দুই কর্মচারীকে উদ্ধারে অভিযান চালাই। পরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিয়ামতপুর থেকে অপহৃত দুই কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অপহরণকারীরা টাকা নিয়ে তাদের দুজনকে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। অপহৃত দুজনই সুস্থ আছে। অপহরণকারী চক্রকে ধরতে অভিযান চলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১