শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় পরিত্যক্ত ভিটায় গাছতলায় নবজাতকের মরদেহ উদ্ধার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পরিত্যক্ত একটি ভিটার গাছতলা থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন গ্রামবাসী পরিত্যক্ত ভিটার পাশে যাওয়ার সময় গাছের নিচে কাপড়ে মোড়ানো একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেটি একটি মৃত শিশুর দেহ। পরে বিষয়টি দ্রুত উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স একদিনের বেশি নয়। তবে শিশুটিকে মৃত অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল, নাকি জীবিত অবস্থায় ফেলে রাখার পর তার মৃত্যু হয়েছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়েছে এমন নির্মম ঘটনায়। অনেকেই প্রশ্ন তুলেছেন-কোন অপরাধে এমন পরিণতি হলো একটি নিষ্পাপ শিশুর?

সচেতন মহল মনে করছে, সামাজিক লজ্জা, অবহেলা ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ গোপন করার প্রবণতা অনেক সময় এমন মর্মান্তিক ঘটনার জন্ম দেয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০