শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় সরকারি বরাদ্ধকৃত ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন এ সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ মে ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায়, দুস্থ ও ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের চাল নিতে সকাল থেকেই শত শত কার্ডধারী ইউনিয়ন পরিষদে ভিড় করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকেই জানতে পারেন, ইউনিয়ন পরিষদের গোডাউনে আর কোনো চাল অবশিষ্ট নেই। এতে ক্ষুব্ধ হয়ে কার্ডধারীরা ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
ভুক্তভোগী কার্ডধারীদের অভিযোগ, তাদের প্রাপ্য চাল না দিয়েই আগেই চাল গায়েব করে ফেলা হয়েছে। তারা দাবি করেন, ইউনিয়ন পরিষদের কিছু অসাধু জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তির যোগসাজশে এই অনিয়ম সংঘটিত হয়েছে। অনেকেই অভিযোগ করে বলেন, “গরিব মানুষের চাল মেরে খাওয়া হচ্ছে, দেখার যেন কেউ নেই।

ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন ঘুরে দেখা যায়, সেখানে কোনো চাল মজুত নেই। অথচ এখনও বিপুল সংখ্যক কার্ডধারী চাল না পাওয়ার অভিযোগ করছেন।
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের দায়িত্বরত ট্যাগ অফিসারকে খুঁজে পাওয়া যায়নি। পরে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিলন সেখ ও প্যানেল চেয়ারম্যান নায়েব আলীর কাছে জানতে চাইলে তারা বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে রাগান্বিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি বরাদ্দ সঠিকভাবে বিতরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০