শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২’র সদস্যরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর কোম্পানীর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত সোমবার (২১ এপ্রিল) রাত ৮ টা ৩৫ মিনিটের সময় উল্লাপাড়া থানার চরমোহনপুর গ্রামের (দাসপাড়া) একটি বসত ঘরে মাদক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর (দাসপাড়া) গ্রামের পর্বত প্রামানিকের ছেলে মোঃ আলামিন (৩৮) ও কয়রা হোরপাড়া গ্রামের মোঃ খবির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (২১)।

র‍্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০