শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

উৎসবে আনন্দে টাঙ্গাইলে উদযাপন হচ্ছে ঈদুল আযহা 

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি : উৎসবে আনন্দে টাঙ্গাইলে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।

জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৫৩২টি মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

ঈদুল আযহাকে কেন্দ্র করে সকাল থেকে জেলাজুড়ে ছিল নতুন পোশাক পরিহিত মুসল্লিদের উৎসব মুখর উপস্থিতি। পরিবার-পরিজনদের নিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে ছুটে যান বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় প্রধান জামাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। পরে প্রতিমন্ত্রী মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ স্থানে কোরবানির পশু জবাই করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০