মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

একাত্তরের মুক্তিযুদ্ধ কেবল বাংলাদেশের : নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, একাত্তরে ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ। সারাবিশ্ব জানে এই ঘটনা। যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল সেটা আমরা স্মরণ করি। তাই বলে যুদ্ধ করা আর সহযোগিতা করা এক নয়।

আজ মঙ্গলবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আজ বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, সেটি তাঁর ব্যক্তিগত। ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এ ধরনের কথায় মুক্তিযোদ্ধারা আহত হবেন।’

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেয়া হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।’

তিনি বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমীতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৪১জন ক্যাডেটকে শপথবাক্য পাঠ করানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১