সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচির উদ্যোগে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ঝাঐলে  দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের আওতাধীন চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরবড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। 

শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আ. মান্নান সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপপরিচালক ও এনডিপি ফিড-এর মহাব্যবস্থাপক আবু নাইম মো. জুবায়ের খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনডিপি’র সহকারী পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) মো. মিজানুর রহমান এবং সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকিত গ্রাম কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। 

প্রসঙ্গত এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচি মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত একটি বিশেষ উদ্যোগ। বর্তমানে এই কর্মসূচি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রাম—বাগবাড়ী, লাহিড়ীবাড়ী, বালুকোল ও চরবড়ধুলে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা সহায়তা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১