রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

এ্যাডঃ সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

ফটোকার্ড

  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দ্বারা চট্রগ্রাম বারের  আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সকল হত্যাকারী সন্ত্রাসীদের  দ্রুত গ্রেফতার করে  বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনেরন সামনে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্দুল আজিজ সরকার, অ্যাডঃ ইন্দ্রজিৎ সাহা, অ্যাডঃ হামিদুল ইসলাম দুলাল, অ্যাডঃ রবিউল হাসান, অ্যাডঃ মন্টু, অ্যাডঃ দেলোয়ার হোসেন, অ্যাডঃ মজনু প্রমুখ। এসময়ে বিক্ষোভ সমাবেশের অন্যান্য আইনজীবীরা অংশ গ্রহণ করে। 

mউক্ত বিক্ষোভ সমাবেশে   বক্তারা বলেন, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসকন সদস্যদের বিরুদ্ধে। এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। কারণ তারা হলেন ভারতের দালাল, আর আওয়ামীলীগের দোসর। হিন্দু মুসলিম ভাই ভাই তবে ইসকন নামে সন্ত্রাসীদের দেশে কোন ঠাই নাই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়। ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আবার গর্জে উঠবে।আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আইনজীবী সাইফুল ইসলাম  হত্যাকারী যারাই হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০