Download Photocard
নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে দলটির কাজিপুর উপজেলা শাখা এর আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলার সোনামুখী বাজারে অবস্থিত সোনামুখী ইউনিয়ন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সোনামুখী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাজিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. আবু জাফর সরকার, সহসভাপতি মুফতি আশরাফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ক্বারি মো. শাহআলম প্রমুখ।






