শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে কোটি টাকা ব্যয়ে ঈদগাহ মাঠ নির্মাণ করলেন এমপি সেলিম রেজা

Download Photocard

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা মাত্র এক মাসে কোটি টাকা ব্যয়ে কাজিপুরের মুসলিমপাড়া এলাকায় বিশাল ঈদগাহ মাঠের ব্যবস্থা করেছেন। দীর্ঘদিন ধরে নিজেদেরর কোনো ঈদগাহ না থাকায় প্রতি বছরই ঈদের নামাজের জন্য ছুটতে হতো এই এলাকার স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের। কখনো স্কুল মাঠে, কখনো খোলা জায়গায় বা ছোট ছোট স্থানে ভাগ হয়ে নামাজ আদায় করতেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৭ বছরে সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি।

তবে এবার নতুন দৃশ্যপট তৈরি হয়েছে। মাত্র এক মাসের মধ্যে সংসদ সদস্য সেলিম রেজা নির্বাচিত হওয়ার পর কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বিশাল ঈদগাহ, যেখানে প্রায় ১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভোটের কালি মোছার আগেই সংসদ সদস্য এলাকার মানুষের জন্য ঈদগাহের ব্যবস্থা করেছেন। ঈদগাহটি এখন শুধু নামাজের স্থান নয়, বহু বছরের অপেক্ষা ও মানুষের আশা পূরণের প্রতীক।

সেলিম রেজা বলেছেন, দীর্ঘ ১৭ বছরে কাজিপুরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। নির্বাচনের পর জনগণের পাশে থাকার চেষ্টা করছি। জনগনের মাঠের অভাব বুঝে জমিওয়ালাদের কাছ থেকে জমি কিনে মাঠের ব্যবস্থা করেছি। এই মাঠে দশ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
 
তিনি আরও জানান, স্বাধীনতার ৫৪ বছর পর কাজিপুরে বিএনপি জয়ী হয়েছে এবং এই ৫ বছরে ৫৪ বছরের চেয়ে বেশি উন্নয়ন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০