শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে গভীর নলকূপ দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের হামলায় আহত ১৫

Download Photocard


নজরুল ইসলাম, সিরাজগঞ্জঃ
গভীর নলকূপের আধিপত্য বিস্তারকে নিয়ে কাজিপুর উপজেলার মীরারপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় অপর পক্ষের লোকজনকে মারধর,বাড়িঘর ভাংচুর,লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন।
ঈদুল ফিতরের পরের দিন মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলার মীরারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সরেজমিনে ভুক্তভোগী আকবর হোসেন মাষ্টার জানান, কাজিপুর বিএডিসি’র অধিনে মীরারপাড়া গ্রামের গভীর নলকূপের পানি বন্টনকে কেন্দ্র করে প্রভাবশালী হাফিজুল ইসলাম ও মহর আলীর সাথে স্থানীয় কৃষকদের তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে যায়।
এরপর পুলিশ চলে যাওয়ার পরে প্রভাবশালী হাফিজুল ইসলাম ও মহর আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসহ ৩০/৪০ জন লোক প্রতিপক্ষ শফিকুল ইসলাম, আকবর হোসেন মাষ্টার, উলফাত হোসেন, বেলাল হোসেন, মফিজ মাষ্টার, মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম ও রমজান হোসেন সহ ১৪/১৫ বাড়িতে এলোপাতাড়ি হামলা চালায়।
তারা হামলা চালিয়ে ১৪/১৫ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। ভূক্তভোগীদের ঘরে থাকা টিভি ফ্রিজ আলমিরা শোকেজ থালা বাসন হাড়িপাতিল মোবাইল ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেয়। এসময় আলমিরা ভেঙ্গে টাকা গহনা, তৈজসপত্র সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হামলা চলাকালে মহিলা সহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আকবর হোসেন মাষ্টার আরো বলেন, আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমি বিক্রি করে জোগাড় করে ঘরে রাখা আট লক্ষ টাকা ও তিন ভরি সোনার গহনা লুটে নিয়েছে হামলাকারীরা।
আহত তিনজনকে বগুড়ার ধুনটে এবং দুইজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহতরা হলেন- মীরারপাড়া গ্রামের মৃত জসমত আলীর ছেলে রফিকুল ইসলাম(৭২), মমতা খাতুন,কুড়ানী খাতুন,শফিকুল ইসলাম ও সবুজ মিয়া।
এই ঘটনায় কাজিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সিরাজগঞ্জ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগী আহত রফিকুল ইসলামের স্ত্রী রেহেনা ইয়াসমিন বলেন, আমার বাড়ি সহ ১৪/১৫ টি বাড়ির কিছুই নাই। সব শেষ। স্বামী স্ত্রী মেয়ে ও মেয়ের জামাই সহ আমার পরিবারের চারজন আহত হয়েছি।’
কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, আমরা বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছি। যা ঘটেছে তা ন্যাক্কারজনক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০