শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সেলিম রেজা

Download Photocard

নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সেলিম রেজা। আজ শনিবার (৯ আগস্ট ২০২৫খ্রিঃ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার চর চিলগাছা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ ও ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেন তিনি।

চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহায়তা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, ‘আমরা আপনাদের মাঝে সহায়তা নিয়ে আসতে একটু দেরি হয়েছে সেজন্য ক্ষমা চাচ্ছি। যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষে উঠতে অনেক সময় লাগবে আপনাদের। আমরা নগদ অর্থ ও এক ভান টিন সহায়তা হিসেবে দিলাম এ দিয়ে আপাতত কাজ শুরু করেন। আমরা আপনাদের পাশে আছি সবসময়।

এ সময় বেশি ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে ঘর নির্মাণের জন্য এক বান্ডিল ঢেউটিন ও অপেক্ষাকৃত কমক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ২ হাজার করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিএনপি নেতা সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তুষার তালুকদার, রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে গত ১৫ জুলাই দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও ছোনগাছা ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চরচিলগাছা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে ২৪টি পরিবার একেবারেই নিঃস্ব হয়ে পড়ে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার কয়েক বছর আগে ওই গ্রামগুলোর বিভিন্ন স্থানে বসবাস শুরু করেছিলেন। কিন্ত ওই দিন আকস্মিক ঘূর্ণিঝড়ে তারা বাড়িঘরসহ সব হারিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০