শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে দুটি গুদাম থেকে ১১ হাজার ৭৫০ কেজি সরকারি চাল জব্দ

Download Photocard

 

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দুটি গুদাম থেকে ১১ হাজার ৭৫০ কেজি সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকা থেকে এ চাল জব্দ  করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।
আদালত সূত্র জানায়, ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি ও কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি চাল মজুদ করতেন। জব্দ করা এসব চালের বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ এবং ‘নেট ওজন ৩০ কেজি’ লেখা রয়েছে।
উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী সাংবাদিকদের জানান, দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যার মোট ওজন ১১ হাজার ৭৫০ কেজি৷ একই সঙ্গে গুদাম দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তারা মামলা দায়ের করবে বলে জানিয়েছেন।
তারিকুল আলম, সিরাজগঞ্জ 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০