শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কাজিপুরে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সুবিধা পেতে আলাদা উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন

ফটোকার্ড

কাজিপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজীপুরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা। এতে চরাঞ্চলের ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি জানানো হয়।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া-পানাগাড়ি সড়কে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, রেজাউল করিম, ফজলুল হক সরকার, সাইফুর রহমান স্বপন, মোছা. লাইলী বেগম ও মোছা. রাজিয়া সুলতানা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, সোহরাওয়ার্দী, আব্দুল আজিজ বিএসসি, আব্দুস সালাম, নজরুল ইসলাম, এনামুল হক, মোস্তাফিজুর রহমান দুলাল, তোজাম্মেল হক ও নুর হোসেন, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ।

বক্তারা নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর—এই ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবি জানান।

তারা বলেন, যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের এ ছয়টি ইউনিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে আছে। প্রায় দুই লাখ মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে একটি নতুন উপজেলা গঠন অত্যন্ত জরুরি। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে এ অঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন উপজেলা গঠিত হলে এই বৈষম্য দূর হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০