সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

কাজিপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট  কন্ঠ শিল্পী কনকচাঁপা

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার বিভিন্ন  গ্রামে গরীব দুঃস্থ ও অসহায়  শীতার্ত মানুষের মাঝে   দু’হাজার শীতবস্ত্র  কম্বল বিতরণ করা  হয়। 

শনিবার ( ৪ জানুয়ারি)  সকাল ১১ টায় চালিতাডাংগা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে উক্ত  কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ রবিউল হাসান সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষদের  হাতে কম্বল তুলেদেন, দেশবরেণ্য  বিশিষ্ট সংগীত শিল্পী  রুমানা মোর্শেদ কনকচাঁপা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, একজন মানুষের জন্য  একটি কম্বল সাধারণ ব্যাপার।  সিরাজগঞ্জে শীতের শুরুতে  যমুনা নদীর পাড়ের মানুষগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ। তাই তাদের কষ্ট লাঘবের জন্য আমার পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল উপহার ।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।

এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত মানুষদের পাশে থেকে  সহযোগিতা করার জন্য বিত্তবান  সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। 

কম্বল পেয়ে অসহায়  মহেলা বেওয়া বলেন,তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, আমরা  এই সময়ে কম্বল আমাগো খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে আমাগো গ্রামের মেয়ে  কন্ঠ শিল্পী কনকচাঁপা। 

এসময়ে  কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুল রহমান বাবলু,  সাবেক সাধারন সম্পাদক মোঃ লাল মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম খোকন, ছাত্র দলের  যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস ( সবুর), লক্ষ্মীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও  শিক্ষানুরাগী  মোঃ কামরুল হাসান তরু, মেয়ে কামরুন্নাহার তনু সহ অনেকে উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১