শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান
সলঙ্গায় ফরিদ মেম্বার গং কর্তৃক ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে লন্ডন পাঠাতে পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে তিনি বলেন, ‘আমার মায়ের জন্য পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় আমি কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞ। এটি তাঁর চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তারেক রহমান আরও বলেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই উদার সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাতার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী ও বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।

বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সরাসরি উদ্যোগে বিশেষায়িত এই বিমানের ব্যবস্থা করা হয়।

এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেটি সব ধরনের চিকিৎসার সুযোগ-সুবিধা সজ্জিত। বিমানের অভ্যন্তরে ইনটেনসিভ কেয়ার ইউনিট, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং লাইফ সাপোর্ট সিস্টেমসহ সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি রয়েছে। যাত্রাকালে তার সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সিং টিম, যারা পুরো পথ তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

লন্ডনে চিকিৎসা শেষে তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১