শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কামারখন্দে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :


সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, তারা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় থাকাকালে পরিষদে এসে দেখেন চেয়ারম্যানের চেয়ার, ডেস্কসহ কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, মদ পানের টাকা না পেয়ে হুমায়ুন কবির এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, “কথা শোনা যাচ্ছে না, পরে ফোন করছি।”

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, ঘটনাটি জানার পর চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০