মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত


নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নূরনগর গ্রামবাসীর আয়োজনে ফুলজোড় নদীর পাশে ফসলী জমি কেটে জোরপূর্বক ভাবে ব্লক স্থাপন ও মালিকানা জমি ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা জানান, পতিত সরকারের আমলারা মালিকানা জমি ব্যবহারে ক্ষতি পূরণ না দিয়ে জোরপূর্বক ভাবে ফসলী জমির মাটি কেটে নদী খননসহ পার বাঁধার কাজ করছে। নদীর গতিপথ পরিবর্তন করে পূর্বের নদীতে বাঁধ নির্মানসহ অবৈধভাবে নিজ সম্পত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কাজের সিডিউল অনুযায়ী যথাযথ নিয়ম পালনে জমিতে নিশানা পুতে বারবার হয়রানী ও জোড়পূর্বক কাজ করার অভিযোগ করেন। হামলা মামলার ভয়ে প্রতিবাদে অনেকেই জেল খাটতে হয়েছে। পরিকল্পিত খনন ও বাঁধ না করায় একদিকে মালিকানা আবাদী জমি হারাচ্ছে অপরদিকে নুরনগর গ্রামের পশ্চিমপাশের বাড়ীগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পাড়ে যথাযথ জায়গায় পাড় না বাঁধায় জলাশয়ে রুপান্তরিত নদীর অংশে পাড় ও ব্লক ফেলায় কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে জানান। মালিকানা স্বত্ত্ব ও কৃষকদের ফসল ফালানোর সুযোগ সৃষ্টিতে জরুরী ভিত্তিত্বে সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেন।
এছাড়াও মানববন্ধনে এলাকার মনিরুল ইসলাম বাবু, আনিজা বেগম, খোকা মন্ডল, আলম, নওশের আলী, রতন, রাজু আহম্মেদ, মজনু, আলমগীর হোসেন, সোহেল রানা, বাছের মন্ডলসহ এলাকার প্রায় ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ###
১৬-০১-২০২৫
০১৭১৮৫১১৫৩৪

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১