মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কামারখন্দে পার্টনার প্রোগ্রামের আওতায় উপকরণ বিতরণ ও ফিল্ড টেকনোলজি ওরিনেটশন অনুষ্ঠিত

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের  কামারখন্দে পার্টনার প্রোগ্রামের আওতায় উপকরণ বিতরণ ও ফিল্ড টেকনোলজি ওরিনেটশন অনুষ্ঠিত হয়েছে।

 কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, 

বুধবার (১৫ জানুয়ারি)  কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের দক্ষিণ রায়দৌলতপুর ও বাঁশবাড়িয়া গ্রামে পার্টনার প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত সরিষার প্রযুক্তি প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিনেটশন অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত ফিল্ড টেকনোলজি ওরিনেটশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান  শহীদ সরকার। 

এসময়ে উপস্থিত ছিলেন এবং স্বাগত  বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ  রতন চন্দ্র বর্মন। 

আরও উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আক্তার,   কৃষি সম্প্রসারণ অফিসার  তাসলিম হাসান,  এসএপিপিও আমিনুল ইসলাম মল্লিক,  এসএএও বিপ্লব হোসেন ও মোছাঃ জিনিয়া হক  এবং প্রায় শতাধিক  কৃষক-কৃষাণী। 

 বক্তারা সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে সরিষা চাষাবাদের উপর গুরুত্ব আলোচনা করেন। এছাড়াও উপ-পরিচালক  পার্টনার ফিল্ড স্কুল মনিটরিং করেন এবং সরিষার মাঠে মধু উৎপাদন অগ্রগতি পর্যবেক্ষণ করেন।  পরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপ-পরিচালক  সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে পার্টনার প্রোগ্রামের আওতায় বোরো ধানের ০৫ টি প্রদর্শনী বাস্তবায়নের জন্য প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে সার, বালাইনাশক,  বীজ সংরক্ষণ পাত্র, AWD পাইপ প্রভৃতি উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১