শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হবিগঞ্জের বাহুবল সার্কেলের এএসপি জহিরুল ইসলাম এর বদলির আদেশ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান

কামারখন্দে বন্ধুর বাড়িতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্ররা হলেন, ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ছয়জন দুপুরে ফুলজোর নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়, অপর তিনজন সাঁতরে উঠে আসে।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে এবং তারা খুব শিগগির ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১