শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কামারখন্দে র‌্যাব-১২ এর অভিযানে ৪,৯৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Download Photocard

ওয়াসিম।সেখ: 
সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর বিশেষ অভিযানে ৪,৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ।

তিনি জানান, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভারাঙ্গা এলাকায় মৃত কামরুল ইসলামের বাড়ির সামনে কড্ডা-জামতৈল পাঁকা রাস্তায় ভ্যানে তল্লাশি চালিয়ে মোঃ আব্দুর রহিম ওরফে সুইট (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪,৯৭০ পিস ইয়াবা, মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহিম উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ইয়াবা ট্যাবলেট মজুদ করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০