শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কুমিল্লায় চুরি হওয়া ট্রাক সিরাজগঞ্জের হাটিকুমরুলে উদ্ধার,ডাইভার আটক 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

কুমিল্লা থেকে চুরি হওয়া ১টি ট্রাক উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রানা মিয়া (৩৫) নামের এক ড্রাইভারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোল-চত্ত্বরে মায়ের আচল হোটেলের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর দুপুরে সিলেট থেকে পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-২৪-২৪৯১) একটি ট্রাক কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন কুমিল্লার ইপিজেড এলাকায় পাথর আনলোড করে নগদ ৬২ হাজার টাকা ভাড়া বুঝে নেয়। এরপর থেকে ট্রাকের ড্রাইভার রানা মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকে। গাড়ির মালিক ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পেয়ে ট্রাকের সন্ধান করে। ট্রাক ও ড্রাইভারের কোনো সন্ধান না পেয়ে গাড়ির মালিক লালমনিরহাট জেলার তালুক মদাতী গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মশিউর রহমান গত ১৯ ডিসেম্বর বাদি হয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ি সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ করেন।
তথ্যপ্রযুক্তি ও সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোল-চত্ত্বর এলাকা হতে  চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০