শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কৃষিকে যেমন টেনে তুলতে হবে,লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থানও করতে হবে- সিরাজগঞ্জে তারেক রহমান 

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্র) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,কৃষিকে যেমন টেনে তুলতে হবে, লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থানও করতে হবে। এবং কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করেছে তা মানুষ জানতে চায় এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারে—এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা মানুষ তার ওপর ভরসা করে— যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করে— যার ওপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার ওপরেই ভরসা করে— যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এই সব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।’ তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা কাজেই আসুন আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়—তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়ে যেতে না পারে।’ তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষির উন্নয়নের জন্য কৃষকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা, মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিশেষ সম্মানি প্রদান সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। পরিশেষে তিনি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থীকে ভোট প্রদানের জন্য জনসাধারণের নিকট আহ্বান জানান।জনসভায় সভাপতিত্ব করেন   সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

এছাড়াও আরো উপস্থিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম,মোঃ রাশেদুল হাসান রঞ্জন,  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান,  সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, সহ সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও পাবনা জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা এবং জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০