শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কৈশোর কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জঃ

“মেধা ও মননে সুন্দর আগামী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ( ২৭ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নয় বছর থেকে উনিশ বছরের ছেলেমেয়েদের কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও ইশতিয়াক আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন, মানবতার সংগঠন সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব, নাট্য ব্যক্তিত্ব জামাল হোসেন, কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজল করিম, সমৃদ্ধির শাখা ব্যবস্থাপক আবু হানিফ এবং কৈশোর কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফা সুলতানা।
অনুষ্টানে মিনি ম্যারাথন, ১০০ মিটার দৌড় প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্টান, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। এছাড়াও ১০ টি স্টলের মাধ্যামে কিশোর-কিশোরীদের তৈরি করা বিভিন্ন কর্মকান্ড দ্বারা স্টলগুলো করা হয়।
পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহাযোগীতায় ন্যাশনাল ডেভেলপমন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক কৈশোর কর্মসূচীটি সিরাজগঞ্জ জেলার দুটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
সকালে পানি উন্নয়ন বোর্ডের হার্ড পয়েন্ট ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে এনডিপি’র কৈশোর কর্মসূচীর শতাধিক কিশোর এবং কিশোরী। প্রতি ওয়ার্ডে একটি কিশোর ও একটি কিশোরী করে সদর উপজেলা ১৯৮ টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০