শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

খোকশাবাড়ীতে যুব সমাজের উদ্যোগে বানিয়াগাঁতী রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও বনী ইয়ামীনের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় রাস্তাটি দখলমুক্ত হয়েছে। এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী ও পথচারীরা। 
সোমবার (২১ এপ্রিল) বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনভর সম্রাট সার্ভেয়ার আশেপাশে জমি মালিকদের বুঝিয়ে দিয়ে রাস্তার জমি দখলমুক্ত করে।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, খোকশাবাড়ি পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন মুনসুমী হয়ে বানিয়াগাঁতী মোড় হয়ে চন্দ্রকোনা যাওয়ার রাস্তা মাঝপথে বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন মোড়ের রাস্তায় দুই শতক জমি সরকারের আওতায় থাকলেও পাশের জমির মালিক ভোগ দখল করায় রাস্তার কাজে টেন্ডার হলেও পরিপূর্নতা লাভ করেনি। ফলে মাটির রাস্তা নিচু হওয়ায় পথচারী ও যানচলাচলে বিঘ্ন ঘটতো। সামন্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন পানিতে ভরে যেত। স্কুলগামী ছাত্রছাত্রী, পথচারী ও যানচলাচল দূর্ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী।

দখলে থাকা সাবেক ইউপি সদস্য গোলাম মওলা বলেন, আমি ও অনেক আমিন এসে জরিপ করার পর ইটের গাঁথুনি করেছিলাম। আর এস জরিপ অনুযায়ী প্রায় তিন ফুট জমি রাস্তার হওয়ায় ছেড়ে দিচ্ছি। এছাড়া এলাকার যুব সমাজ ও যান চলাচলের সুবিধার্থে অচিরেই ভেঙ্গে দিবো।
ভ্যানচালক আব্দুল মজিদ বলেন, স্বাধীনতার পর গ্রামের মধ্যে দিয়ে পাকা হয়ে মূল সড়কে খুব সহজে যাওয়া গেলেও মাত্র কয়েক ফুট জায়গা পাকা না হওয়া ও রাস্তার মধ্যে গাছ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। আজ গ্রামবাসীর উদ্যোগের ফলে রাস্তাটি পাকা হলে অনেকেই এ সুফল ভোগ করবে।

উদ্যোক্তা নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বনী ইয়ামীন বলেন, গ্রামের সকল জায়গায় রাস্তার কাজ শেষ হলেও ওই জায়গা দখলমুক্ত না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ ফেলে চলে যান। তারপরে থেকেই বৃষ্টিতে পানি জমে নানা প্রতিবন্ধকতা তৈরী হয় এবং রাস্তার মাঝে মেহেগুনি গাছ থেকে রাতে অনেক যানচলাচলকারী দূর্ঘটনার শিকার হয়। চলাচলের পথ সুগম করার জন্য একাধিকবার গ্রাম্য শালিসী করা হলেও তা সম্ভব হয়নি। এছাড়া নিজ উদ্যোগে অর্থ খরচ করেও রাস্তার সমাধান করা যায়নি। আজ গ্রামের সর্বস্তরের লোকদের নিয়ে সুন্দর একটি মিমাংসে অসমাপ্ত রাস্তাটি পূর্ণতা ফিরে পাবে। এতে হাজার হাজার মানুষ চলাচল করতে পারবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০