শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

খোকশাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ীতে আরসিসি ঢালাই’র রাস্তার কাজের উদ্বোধন

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের তত্বাবধানে শালুয়াভিটা বাজার সংলগ্ন থেকে চর শৈলাবাড়ী, শালুয়াভিটা, টুকরো ছোনগাছা যৌথ ঈদগাহ মাঠ পর্যন্ত ২০২৪/২৫ অর্থ বছরের আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় আরসিসি রাস্তা ও গাইডঅল কাজের শুভ উদ্বোধন করেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাদত হোসেন।

কাজের উদ্বোধন শেষে ইউপি সদস্য মোঃ শাহাদত হোসেন বলেন, শালুয়াভিটা বাজার সংলগ্ন মেইন রাস্তা থেকে চর শৈলাবাড়ী, শালুয়াভিটা,টুকরো ছোনগাছা যৌথ ঈদগাহ মাঠ পর্যন্ত এই রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ন এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। এ রাস্তাটি করা অত্যান্ত জরুরী ছিলো খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের তত্বাবধানে ২০২৪/২০২৫ অর্থ বছরের আরসিসি ঢালাই রাস্তা ও গাইডঅলের কাজের উদ্বোধন করা হলো। এই রাস্তার কাজ শেষ হলে এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে।

এসময় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেরাজুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন মৎস্যজীবি দলের সদস্য সচিব রুবেল আহমেদ,২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, চর শৈলাবাড়ী এলাকার মুরুব্বি আব্দুল মালেক তালুকদার,বেল্লাল হোসেন,হেলাল তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০