শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ সদরে খোকশাবাড়ীতে ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মানের অভিযোগ

Download Photocard

নজরুল ইসলাম:
রাস্তার জন্য ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে রাস্তা তৈরির অভিযোগ করেছেন এক জমির মালিক। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন দিয়াড় পাঁচিল গ্রামে।
ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে রাস্তা তৈরির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনা কমান্ডার, সদর থানা (অফিসার ইনচার্জ), সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি), ইউপি প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন জমির মালিক আল আমিন।
জানা যায়, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের তত্বাবধানে ২০২৪-২৫ অর্থ বছরের টি আর প্রকল্পের আওতায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন দিয়াড় পাঁচিল নতুন পাড়া রাস্তার পাশে খালের উপর একটি কালভার্টে ৪০ ফুট মাটির রাস্তা ও গাইড ওয়ালের কাজ শুরু করা হয়। যার ব্যায় ধরা হয় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা।
অভিযোগসূত্রে জানা যায়, আর এস খতিয়ান ২৫০ দাগ ৪৮৭ দাগের ০.৪০০০ একর ভূমি আলতাব গং রেকর্ডীয় সম্পত্তির মালিক। এর মধ্যে কিছু অংশ আবাদী জমি ও বাড়ী করে ভোগ দখলে আছেন তাঁরা৷ চলাচলে সুবিধার্থে জমির পাশ দিয়ে পায়ে হাটা রাস্তার ব্যবস্থা করা হয়। ওই নিজ জমির উপর দিয়ে পরিষদ কর্তৃক ১০ ফুট চওড়া করে রাস্তা নির্মানের উদ্যোগ নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাজের উদ্বোধন করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান। ভূমির মাঝ দিয়ে জোর করে অপরিকল্পিত রাস্তা বন্ধের জরুরী হস্তক্ষেপ কামনা চেয়ে জেলার বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দেন ভুক্তভোগী আল আমিন৷
এবিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সরকারি জায়গার উপর দিয়ে রাস্তা করা হচ্ছে। এখানে কোন জোড় করা হয়নি৷

এসব বিষয়ে খোকশাবাড়ী ইউপি প্রশাসক সাইদী রহমান বলেন, ওই রাস্তা গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে প্রকল্প দেওয়া হয়েছে। তারপরেও অভিযোগের আলোকে উভয়পক্ষকে ডেকে দ্রুত এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০