শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

Download Photocard

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা অপচেষ্টা চালাচ্ছে।

আজ রাজধানীর গুলশানের এক হোটেলে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি ভয়াবহ কর্মকান্ড শুরু হয়েছে।  সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ চালানো শুরু হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি এবং করছি।

ফখরুল বলেন, আজ আমরা প্রত্যক্ষ করছি, কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত ও বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। কোনো সচেতন বা দেশপ্রেমিক ব্যক্তি কোনোভাবেই এ ধরনের অপচেষ্টা মেনে নিতে পারে না।

যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই ‘আত্মঘাতী পথ’ থেকে পরিত্রাণ পেতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীন রচিত “তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ”  শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

রাজধানীতে শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এ সরকার ব্যর্থ হলে, বিপ্লব ও গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে এবং আবার, আমরা অন্ধকারে পড়ে যাব। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবে ভাবতে হবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০