শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়লেন মোঃ মজিবর রহমান

Download Photocard

পাবনা জেলা প্রতিনিধিঃ চোখের চশমার গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়েছেন পাবনা জেলা সাঁথিয়া উপজেলার মোঃ মজিবর রহমান মেকার।

জানা গেছে,মোঃ মজিবর রহমান ১৯৮৪ সালে নরসিংদী জেলা থেকে উপজেলা সাঁথিয়াতে এসে ঘড়ি মেরামতের ব্যবসা শুরু করেন। অল্প দিনের মধ্যেই মোঃ মজিবর রহমান অতি পরিচিত একজন ঘড়ি মেরামতের ভালো মেকার হিসাবে পরিচিতি লাভ করেন। সদালাপি,নম্র, ভদ্র স্বভাবের একজন মানুষ এই মোঃ মজিবর রহমান মেকার।

এদিকে শূন্য দশকের শুরুর দিকে মোবাইল ফোন চালু হওয়ার পর ঘড়ির চাহিদা দিন দিন কমতে থাকে। তখন তিনি ঘড়ির পাশাপাশি শুরু করলেন চশমার ব্যবসা। নতুন চশমা বিক্রি,চশমার গ্লাস লাগানো, চশমা পাওয়ার এডজাস্ট করা বিভিন্ন কাজ তিনি করে থাকেন।

তবে বিস্ময়কর ঘটনা হলো, চশমার ব্যবসায় গ্লাসকাটা, গ্লাস ফিনিশিং দেয়া বিভিন্ন কাজের জন্য তিনি যে যন্ত্র ব্যবহার করেন সব তার নিজের হাতে তৈরি যন্ত্রপাতি। নিচের ছবিতে যে যন্ত্রটি দেখা যাচ্ছে এই যন্ত্রটির নাম গ্লাস কাটিং ও ফিনিশিং মেশিন।
এ যন্ত্রটি তিনি নিজেই তৈরি করেছেন। মোঃ মজিবর রহমান বলেন, এই জাতীয় মেশিন যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০