শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

চৌহালীতে উপকারভোগী জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Download Photocard

ইছাহাক আলী, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ):প্রতিনিধি :
মা ইলিশ আহরণ থেকে বিরত রাখার জন্য আজ চৌহালী উপজেলায় কার্ডধারী উপকারভোগী জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। আজ বাঘুটিয়া, ঘোরজান, খাষকাউলিয়া ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে উপজেলার বাকি ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে খুব দ্রুতই বরাদ্ধকৃত চাল বিতরণ করা হবে। “মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবার মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এই অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
উল্লেখিত সময়ে জেলেগণ যেন মা ইলিশ আহরণ না করেন সেজন্য প্রণোদনা হিসেবে উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণ হয়েছে। উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ার পূর্বেই চৌহালী উপজেলায় কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এসময়ের জন্য কার্ডধারী জেলেদেরকে বিপরীত সংস্থান হিসেবে এই চাল প্রদান করা হচ্ছে। এ বছর চৌহালী উপজেলায় কার্ডধারী ১১৭৯ জন জেলেকে ২৫ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০