রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

 স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির (৪৫) এর নামে মামলা দায়ের হয়েছে।

 সোমবার (১৩ জানুয়ারি) রাতে যৌন নির্যাতনের শিকার স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামী করে মামলাটি দায়ের করেছেন।

 চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামী জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর-সলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে, স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে ৭২ ঘন্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত নোটিশ দেওয়া হয়।

 নোটিশে উল্লেখ করেছে, শনিবার (১১জানুয়ারি) রাতে ৮ম শ্রেণির স্কুলছাত্র (১৪) বলাৎকারের অভিযোগ উঠছে। যা গত রবিবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হলে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুলিশ ও যৌন নির্যাতনের শিকার ছাত্রের পরিবার সুত্রে জানা যায়, মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে বিএনপি নেতা জুয়েল রানা ফকিরের সাথে তার পরিচয় হয়। পরে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সম্ভুদিয়া বাজার এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময়সভা চলাকালে সেখানে তাদের দেখা ও আলাপ হয়। এরপর শনিবার রাত ১১টার দিকে জরুরী কথা আছে বলে জুয়েল রানা তাকে চর-সোলিমাবাদ বাজার এলাকায় ডেকে নেয়। সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর সে বাড়িতে এসে রাতেই তার পরিবারকে বিষয়টি জানায়। পরের দিন রবিবার দুপুরে আমার পরিবার থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় বিএনপির নেতারা উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাসে তাঁদের বাড়ি পাঠিয়ে দেন। ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় বিএনপি নেতাদের দৌড়ঝাঁপ।

 আজ রাতে  আমার বাবা বাদী হয়ে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে একমাত্র আসামী করে থানায় মামলাটি দায়ের করেছেন।এ মামলা দায়েরের পর ভিকটিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি জানার পরই অভিযুক্ত জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি এঘটনা তদন্তে দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে জুয়েল রানা বলেন, আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র করা হচ্ছে। সেই কারনে আমার বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে ওই ছাত্রের শারীরিক পরীক্ষা করলেই তার প্রমাণ পাওয়া যাবে।

 চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা একটি এজাহার দাখিল করেছেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষর জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল (১৪ জানুয়ারি) সকালে তাকে শারীরিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ভিকটিমকে প্রথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে অল্প সময়ের মধ্যেই আসামীকে গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১