শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হবিগঞ্জের বাহুবল সার্কেলের এএসপি জহিরুল ইসলাম এর বদলির আদেশ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান

ছাত্রশিবিরের বুদ্ধিবৃত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম

 

সোহান সেখ :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার প্রকাশনা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, “কলেজ ক্যাম্পাসে এমন সৃজনশীল ও জ্ঞানমূলক আয়োজন আগে দেখা যায়নি। ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের বুদ্ধিবৃত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার। অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রকাশনা উৎসবের স্টলটি নামকরণ করা হয়েছে “শহীদ শিহাব স্টল”, যা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শহীদ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ শিহাবের স্মরণে উৎসর্গ করা হয়েছে।

প্রকাশনা উৎসবটি ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রদর্শিত উপকরণগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় ক্যালেন্ডার, ডায়েরি, স্টিকার, দাওয়াতি উপকরণ, বিজ্ঞান ম্যাগাজিন,সাহিত্য সামগ্রী, পোস্টার ও সাময়িকী, বুকলেট।

এছাড়াও রয়েছে রিডিং জোন এবং সমর্থক ফরম পূরণের জন্য বিশেষ ডেস্ক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১