শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ভোর থেকেই ফের নেমেছে বৃষ্টি। কখনো ঝিরিঝিরি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে, সঙ্গে ছিল কনকনে হাওয়া। বৃষ্টির নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ মূল্যায়ন ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  ( ১৭ জুন ) বিকেলে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,মৌচাক গাজীপুরে ১৭-১৯  ২০২৫  পর্যন্ত প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ২০২৪ এর স্কাউট পতাকা উওোলন ও স্কাউট সালামের মধ্যেদিয়ে আনুষ্ঠানিক ভাবে
উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন। 
৩ দিনব্যাপী ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ গাজীপুর মৌচাক কেন্দ্রর পরিচালক উনুচিং,।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ গাজীপুর মৌচাক কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক ( প্রাগ্রাম)  মোঃ আবু সাঈদ, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্প  প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ, জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন,
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সাবেক  আঞ্চলিক উপ- কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট  প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস, প্রমুখ।
উল্লেখ্য:প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে স্কাউট ছেলে ও মেয়ে  উপস্থিত সংখ্যা ৯৭০ জন
কর্মকর্তা  প্রায় ১৬০  জন ও স্বেচ্ছাসেবক ৪০ জন, উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০