শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

জামায়াতে ইসলামী,দেশ,মানবতা ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে- অধ্যক্ষ আলী আলম

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; জামায়াতে ইসলামী,দেশ,মানবতা ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ,মানবতা ও জাতির কল্যাণে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তারই,ধারাবাহিকতায়,নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমাণে কাংখিত ভূমিকা রাখতে হবে।

 আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র কমিটির প্রতিনিধিদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালাি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবুর সভাপতিত্বে, অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালাি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার। সমাবেশে,অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আব্দুল হাশেম সরকার,বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেন রবিন প্রমূখ।

প্রধান অতিথি এমপি পদপ্রার্থী আলী আলম নিজেকে ছাত্রদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অমৃত্য বেলকুচি ও চৌহালীবাসীর সেবায় নিজের বাকী জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে,আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তিনি উপস্থিত সকল ছাত্র প্রতিনিধিদের সমর্থন,দু’আ ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

 বিশেষ অতিথিউপস্থিত ছিলেন,জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত  সকল ছাত্র প্রতিনিধিদেরকে ভোটারের কাছে বার বার যাওয়ার ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০