শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

জামালপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলন

Download Photocard

জামালপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ’র প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে ঈদ-উল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের ত্যাগ,আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের মহান আদর্শই ঈদুল আজহার মূল শিক্ষা। এই শিক্ষাকে ধারণ করে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহানুভূতি ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। তবেই ঈদের প্রকৃত আনন্দ ও তাৎপর্য পূর্ণতা পাবে।

মোঃ রুহুল আমিন মিলন আরও বলেন, “জামালপুর জেলার মানুষ সবসময়ই ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী। আমি আশা করি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে আমরা একে অপরের পাশে দাঁড়াবো এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখবো।”

তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল জামালপুরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, সবাই যেন পরিবার-পরিজনকে নিয়ে আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০