শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

টাইলস ও নিত্যপণ্যের দোকানে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা 

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে ভোক্তার অভিযোগের ভিত্তিতে টাইলসের দোকানে যৌথ অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অতিরিক্ত আদায়কৃত অর্থ ভোক্তাকে ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) সিরাজগঞ্জ শহরের গোশালা রোড এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উম্মে নাজনীন নিশাত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোক্তার অভিযোগ ছিল, গ্রানাইট ব্লু ডায়মন্ড টাইলস দেওয়ার কথা থাকলেও জি কে টাইলস কর্তৃপক্ষ গ্রানাইট ব্লু পার্ল টাইলস সরবরাহ করেছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ আদায় করেছে।

অভিযোগের সত্যতা যাচাই-বাছাই শেষে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জি কে টাইলসের ম্যানেজার তপু সাহাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অভিযোগকারী ভোক্তাকে অতিরিক্ত আদায়কৃত ২০ হাজার টাকা ফেরত প্রদান করা হয়।

অপরদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের ফজলুল হক রোড এলাকায় নিত্যপণ্যের বাজারে পৃথক তদারকি অভিযান পরিচালনা করা হয়।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আদা, মসলা ও বিভিন্ন নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে ক্যাবের সদস্য, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০