শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

টাঙ্গাইলে গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Download Photocard


টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল মেলা কমিটির পরিচালনায় টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন কালেক্টরেট মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য, গ্রামীণ ঐতিহ্য ও ক্ষুদ্র কুটির শিল্পকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলাকে ঘিরে জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কুটির শিল্প ও স্থানীয় উদ্যোক্তাদের বিকল্প নেই। সরকারের নানামুখী সহায়তার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হচ্ছে।
তিনি আরও বলেন, দেশীয় পণ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার সবসময় সহযোগিতা করে যাবে বলেও আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, স্থানীয় শিল্প ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উদ্যোক্তা ও সুধীজন।
মেলায় দেশীয় হস্তশিল্প, জামদানি ও তাঁত পণ্য, মাটির তৈরি সামগ্রী, নকশিকাঁথা, গ্রামীণ খাবারসহ বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, মেলাটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০