সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা দিপুর যোগ্য মূল্যায়নের প্রত্যাশা
সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জনে মাঠে চেয়ারম্যান প্রার্থী দুলাল
রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে জুন ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি জেলা পুলিশের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করেন এবং বিগত মাসে প্রাপ্ত আবেদনসমূহের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব বিষয় শুনে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন এবং দায়িত্ব পালনে উৎসাহিত করার লক্ষ্যে সভায় বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে জেলা থেকে বদলিকৃত কর্মকর্তা এবং অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; জেলার সকল সার্কেল কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত উন্নয়ন, কর্মপরিবেশের মানোন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলা পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও সেবার মান বৃদ্ধির আহ্বান জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০