সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা দিপুর যোগ্য মূল্যায়নের প্রত্যাশা
সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জনে মাঠে চেয়ারম্যান প্রার্থী দুলাল
রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে সোমবার (১৫ জুন ২০২৬) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। পরিদর্শন শেষে তিনি উপস্থিত অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ড্রেস রুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

এছাড়াও টাঙ্গাইল জেলার সকল সার্কেল কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের অফিসার এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন।

জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেডে বাহিনীর সদস্যদের দক্ষতা, সমন্বয় ও পেশাগত প্রস্তুতি যাচাই করা হয়। পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম আইন-শৃঙ্খলা রক্ষায় সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল আরও বৃদ্ধি করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০