সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা দিপুর যোগ্য মূল্যায়নের প্রত্যাশা
সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জনে মাঠে চেয়ারম্যান প্রার্থী দুলাল
রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা

ফটোকার্ড

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন একটি লাইভ বেকারিকে আজ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি এবং উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজনসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় পিওর লাইভ ফুড বেকারি এন্ড পেস্ট্রি প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০